এতদ্বারা খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ-এর একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ২৭/০৭/২০২৬ হতে ২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩ (তিন) কর্মদিবস দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে।
উক্ত সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে না, তাদেরকে ৩০ জুলাই ২০২৬ তারিখে ১০০ (একশত) টাকা বিলম্ব ফি প্রদানপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিঃদ্রঃ সকল শিক্ষার্থীকে ভর্তি ফি বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে,
…………………………
মোঃ জহিরুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ
খিলগাঁও, ঢাকা-১২১৯।